সর্বশেষ সংবাদ :

দেশকে উন্নয়নশীল করতে কাজ করছে সোনালী ব্যাংক পিএলসি

টাঙ্গাইল প্রতিনিধি: ডিজিটাল ও স্মার্ট ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে সোনালী ব্যাংক পিএলসি। শুধু তাই নয় দেশের মানুষ কে অর্থনৈক ভাবে উন্নয়নশীল করতে ও জনগনের সেবায় কাজ করছে বলে মন্তব্য করেছেন-জামালপুর জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদার।
বৃহস্পতিবার সকাল ১১ টায় সোনালী ব্যাংক পিএলসি মধুপুর শাখা, টাঙ্গাইলের স্থানান্তরিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সোনালী ব্যাংক পিএলসি ঘাটাইল শাখার এসপিও সাইফুল ইসলামের সঞ্চালনায় ও ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সোনালী ব্যাংক পিএলসি মধুপুর শাখার ম্যানেজার (এ.জি.এম) জিয়াউল হক।
এসময় আরোও বক্তব্য দেন, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক, জামালপুর জেনারেল ম্যানেজারস অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জহিরুল ইসলাম, জামালপুর সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ এনামুল হক, টাঙ্গাইল সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এস.এম হাবিবুর রহমান, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ব্যবসায়ী খন্দকার আব্দুল মোতালিব, ব্যবসায়ী সেলিম হোসেন সহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরাসহ এলাকাবাসী অংশ নেন।


প্রকাশিত: November 7, 2026 | সময়: 1:39 am | সুমন শেখ