সর্বশেষ সংবাদ :

ধনবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি: শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ ও মেধার বিকাশে দেশব্যাপী শুরু হলো ‘নতুন কুঁড়ি সিজন-২’। সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ধনবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় খুলনা স্টেডিয়াম মাঠ থেকে উপজেলা মিলনায়তনে ডিডিও কনফারেন্সে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী,উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান মাসুদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ কোরবান আলী, সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল বনাম ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রীতি ব্যাটমিন্টন প্রতিযোগীতার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
শিশু-কিশোরদের লুকিয়ে থাকা প্রতিভা বিকাশের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকান্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তৃণমূলের প্রতিভাবান শিশুদের জাতীয় পর্যায়ে তুলে ধরতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


প্রকাশিত: November 7, 2026 | সময়: 1:39 am | সুমন শেখ