, , ।
টাঙ্গাইল প্রতিনিধি: সরকারের বৃক্ষরোন কর্মসূচি বাস্তবায়নে টাঙ্গাইলের ধনবাড়ীর যদুনাথপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের বিভিন্ন রাস্তায় শতাধিক তাল গাছের চারা রোপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে যদুনাথপুরের নলহরা-নেটমশরা সড়কের গোবিন্দ চরণ সড়কের দু পাশে এ তালের গাছ রোপনের মধ্যদিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন-যদুনাথপুর ইউনিয়ন পরিষদের সচিব অপু মিয়া।
এসময় যদুনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল , ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, স্থানীয় ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ইউপি সদস্য বাবুল আক্তার, মিজানুর রহমান, শফিকুল ইসলাম ও মনিরুজ্জামান মুক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।