সর্বশেষ সংবাদ :

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ ও দুই হাজার টাকা জরিমানা

ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে নিষিদ্ধ ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর রবিবার বিকেলে ৫ টায় সাপ্তাহিক হাট মাছ বাজারে অভিযান চালিয়ে বিক্রির জন্য ৫২ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয় এবং মাছ ব্যবসায়ি ছানাউল ইসলাম (৪০) কে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রামমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী। পিরানহা আগ্রামী প্রজাতি মাছ জলাশয়ে ছড়িয়ে পড়লে দেশী মাছ ও জলজ জীববৈচিত্র্য উপর ক্ষতি কর প্রভাব পডার আশংখা রয়েছে। তাই দেশে পিরানহা মাছ চাষ, উৎপাদন, বাজারজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ। জব্দ করা মাছগুলো মাটিতে পুতিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।


প্রকাশিত: September 15, 2026 | সময়: 4:07 am | সুমন শেখ

আরও খবর