, , ।
স্টাফ রিপোর্টার: নগরীতে মেগা কার্ণিভাল কাপ সিজন-৩ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যারাতে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ মেগা কার্ণিভাল কাপ সিজন-৩ এর উদ্বোধন করা হয়।
মেট্রো বিল্ডার্স এন্ড ডেভেলপারের ম্যানেজিং ডিরেক্টর ও রাসিক ৯ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সাইফুল্লাহ শান্ত এ খেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন ডা. রানা, বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদীন শিবলী, সাজ্জাদ হোসেন, মহানগর যুবদল সদস্য বনি সরদার, ক্রীড়া সম্পাদক আসাদুল্লাহ হারুন, ক্রীড়া সংগঠক রুবেল হোসেন, মহানগর যুবদল যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান অপু। সার্বিক দায়িত্বে ছিলেন আদিব, মহি ও ইসমাইল।