, , ।
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারাদেশের ন্যায় রাজশাহীর বিভিন্ন জেলা ও উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পবা: দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর রাজশাহীর পবা উপজেলায় স্থানীয় পর্যায়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পবা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। তাই ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ শুরু হওয়ার আগেই প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণায় ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে। তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, এ জন্য সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে হবে। প্রতি শনিবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে। সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বক্তব্যের পূর্বে তিনি উপজেলা চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশা নিধনের উদ্বোধন করেন।
কর্মসূচির বিষয়ে পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। প্রতি শনিবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হবে। উপজেলা পরিষদ চত্বরসহ নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপির সদস্য শাহজাহান আলী, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার, আব্দুল হালিম, কুতুব উদ্দিন বাদশা, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাফফর হোসেন মুকুল, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানা উপজেলা যুবদলের সদস্য মাজদার রহমান, জেলা ছাত্রদলের সদস্যসচিব আল আমিন হোসেন, নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান সহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মান্দা: উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য সমাজের প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপি নেতা নুর বকস মণ্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। আলোচনা সভা শেষে অতিথিরা পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জনসাধারণকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বড়াইগ্রাম: উপজেলার বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভার উদ্যোগে পৃথক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মলয় কুমার কুন্ডু, যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী মহুয়া নূর কচি, বনপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীন ও বড়াইগ্রাম পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বক্তব্য রাখেন। পরে অতিথিরা পৌরশহরের বিভিন্ন স্থানে আবর্জনা পরিষ্কার ও মশক নিধনের ওষুধ স্প্রে কর্মসূচির উদ্বোধন করেন।
তানোর: ভিডিও কনফারেন্সের মাধ্যমে তানোর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উদ্বোধনী কর্মসূচিতে যুক্ত হন। তানোর উপজেলা পরিষদ চত্বর, তানোর পৌরসভার গোল্লাপাড়া বাজার ও মুন্ডুমালা পৌরসভার মুন্ডুমালা হাট-বাজার এলাকায়ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন স্প্রে করা হয়।
তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিব শংকর বসাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন, আবাসিক প্রকৌশলী অমিত হাসান আরিফ, পল্লী বিদ্যুৎ অফিসের রেজাউল করিম খান, উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান লিটন, পৌর ছাত্রদলের সভাপতি রনজু, মুন্ডুমালা বিএনপির সাবেক সদস্য সচিব ফিরোজ কবির, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেন, সিনিয়র নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী, পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল এবং ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহাবুর রহমান প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, তানোর ও মুন্ডুমালা পৌরসভার কর্মচারী এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল: মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম রতন হায়দার, উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা সজিব কান্তি পাল, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল-রানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ইমরান হোসেন, আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুল, একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। বাড়িঘর ও আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অন্যদিকে, ধনবাড়ী উপজেলা ও পৌর প্রশাসনের আয়োজনে ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ধনবাড়ী পৌর প্রশাসক দিল আফরোজ। উদ্বোধন শেষে আলোচনাসভায় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: মামুন হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো: মোকাদ্দেস আলী, ধনবাড়ী পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস, পৌরসভার কঞ্জারভেঞ্জি ইন্সপেক্টর বিশ্বনাথ ভদ্র সহ অন্যান্যরা বক্তব্য দেন।
জয়পুরহাট: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালী যুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে জেলা কালেক্টরেট চত্বর থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করা হয়। অভিযানকালে জেলা প্রশাসন ও এর চারপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকারের উপ-পরিচালক যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, সিভিল সার্জন ডা. আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তর ও পৌরসভার কর্মকর্তারা। এ কর্মসূচিতে সার্বিক সহায়তা প্রদান করেন জয়পুরহাট পৌরসভা, বিডি ক্লিন, বিএনসিসি ও রোভার স্কাউটের স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আলোচনা করেন।
পাঁচবিবি: উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। ডেঙ্গুর প্রকোপ রোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে এই ৩ মাসব্যাপী অভিযান চালিয়ে যেতে হবে। প্রতিটি নাগরিককে নিজ অবস্থান থেকে সচেতন হয়ে অভিযানে অংশ নিতে হবে। উপজেলার প্রতিটি ইউনিয়ন, স্কুল-কলেজে সচেতনতামূলক প্রচার এবং হাট-বাজারসহ জনসমাগমস্থলে লিফলেট বিতরণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধমুলক কাজ করতে হবে। অনুষ্ঠানে মহিপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মানসুরা মরিয়ম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদুর রহমান, পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, বালিঘাটা (গোহাটি) আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জয়নুল আবেদীন ও প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
বাগাতিপাড়া: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামসুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন। সভায় বাগাতিপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান, উপজেলা প্রেসক্লাব’র সেক্রেটারি খাদেমুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
কালাই: উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মধ্যে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে অভিযানের মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, পরিত্যক্ত পাত্র কিংবা যেসব স্থানে পানি জমে থাকতে পারে—সেসব জায়গা নিয়মিত পরিষ্কার রাখার দায়িত্ব প্রত্যেকের।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। মশার লার্ভা জন্মানোর মতো স্থানগুলো চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার করতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও এগিয়ে এলে ডেঙ্গুমুক্ত কালাই গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলআমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নলডাঙ্গা: উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রমানমন্ত্রী তারেক রহমান। নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আত্রাই: আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানটির ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনিক কর্মকর্তা, ছাত্রছাত্রী ও সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাকসুদুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, দেশব্যাপী ৩ মাসব্যাপী যে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে, তা সফল করতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা অত্যন্ত জরুরি। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে আত্রাইবাসীকে কে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।