, , ।
ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত পরিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থের চেক প্রদান করা হয়েছে।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়। জানা যায় যে গত ৭ সেপ্টেম্বর জাহান পুর ইউনিয়নের অন্তর্গত উত্তর জাহান পুর পাটারিপাডা গ্রামের বাসিন্দা ওয়াসেফ আলী পিতা জহির উদ্দিন বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঘরের আসবাপত্র পুড়ে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা শারমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।