সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-৫। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার আচুয়া তালতলা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থান করা মাদক ব্যবসায়ীরা অন্ধকারে পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে সিঁড়ির পাশে পড়ে থাকা পাঁচটি স্বচ্ছ পলিথিনের প্যাকেট থেকে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার মাদক জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: September 10, 2026 | সময়: 4:07 am | সুমন শেখ