, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ন্যায্য জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করে নির্মল বায়ু নিশ্চিত করা। জীবাশ্ম জ্বালানি কমিয়ে, নির্মল বায়ু ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণের দাবিতে রাজশাহীতে আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত হয়েছে।
জাস্ট এনার্জি ট্রানজিশন বাংলাদেশ- জেটনেট বিডি, একশন এইড, হিডস ও পরিবর্তনের যৌথ উদ্যোগে রাজশাহীর জিন্নানগর এলাকায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানরর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সভাপতি ছিলেন ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেল্লাল হোসেন। এতে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসমত জাহান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আশিকুর রহমান, নারী কল্যাণ সংস্থার পরিচালক সুমী মুর্মু, হিডসের সভাপতি হাসিবা খাতুন এবং পরিবর্তন পরিচালক রাশেদ রিপন। বক্তারা বলেন নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধিকরে বায়ুদূষণ কমাতে হবে।
আমাদের বিদ্যুৎ এর প্রয়োজন রয়েছে তবে তার বিনিময়ে দূষিত বায়ু আমরা চাই না। নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ চাই। ১০,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ চাই। নির্মল বায়ুর বাংলাদেশ চাই। দূষণমুক্ত বায়ুর জন্য জীবাশ্মমুক্ত জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে।