, , ।
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় দিনে দুপুরে এক প্রবাসী ও দুই শিক্ষকের বাসায় র্দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর উপজেলার গাং ধোপাপাড়ার হিন্দু পাড়া ও কারিগর পাড়ায় ঘটনা ঘটে।
ভুক্তভোগী সুত্রে জানা যায়, গাং ধোপাপাড়ার হিন্দু পাড়া গ্রামের মৃত স্বপন কুমারের স্ত্রী, শিক্ষকতার সুবাদে সকাল হতে বিকেল পর্যন্ত বিদ্যালয়ে থাকায় ও বাড়িতে অন্য সদস্যরা না থাকায় দিনের যেকোনো মুহূর্তে শিক্ষিকা সুলতা রানীর বাড়ি হতে স্বর্ণ গহনা ও বাড়িতে থাকা প্রায় ৪৪ হাজার টাকা নিয়ে যায় চোররা। পাশাপাশি একই উপজেলার ধোপাপাড়া কারিগর পাড়া এলাকার আরেকজন শিক্ষক খলিলুর রহমান তার বাসা হতে দিনে দুপুরে ১ লাখ ৯০ হাজার টাকা চুরি হয়ে গেছে।
সিঙ্গাপুর প্রবাসী পরেশ কুমারের বাসায় কেউ না থাকায়, তার বাড়িতেও ঢুকে চোররা কিছু নিতে না পারলেও বাড়ির তালা খুলে ভেতরে প্রবেশ করে সবকিছু এলোমেলো করে রেখে যায় বাড়ির জিনিসপত্র। তবে এর আগে ওই বাসায় চুরি হয়েছিল বলে জানায় পরেশ কুমারের স্ত্রী তৃপ্তি রানী। কিন্তু ভয়ে ও আতংকে থানায় অভিযোগ পর্যন্ত করেননি তারা। কোনো এক কারণে শিক্ষক খলিলুর রহমানও থানা পুলিশকে সহায়তা নেননি।
এছাড়াও পুরো উপজেলা জুড়ে চুরি-ছিনতাই বেড়েছে বহুগুণ। চুরি-ছিনতাই যেনো নিত্যদিনের সঙ্গী উপজেলা বাসির। কোন এক অজ্ঞাত কারণে থানার দ্বারস্থ হতে চান না বহু ভুক্তভোগী পরিবার। যদি ছিনতাই হওয়া জিনিসপত্র উদ্ধার করতে তেমন একটা চোখে পড়ে না থানা পুলিশের।
এ বিষয়ে শিক্ষিকা সুলতা রানী বলেন, এই বাসায় আমি থাকতে সম্পূর্ণ অনিরাপদ অনুভব করছি। ভয়ে বাসায় থাকতে পারছি না। আমি সকালে স্কুলে চলে গিয়েছিলাম। পরে বাসায় এসে দেখি সব এলোমেলো তখন সন্দেহ হলে বাড়ির ড্রয়ার গুলো খুলে দেখি, সেখান থাকা আমার ৫ থেকে ৭ ভরি স্বর্ণালংকার আর নেই। যেখানে টাকা রাখা ছিল সেটাও আর নেই। আমি খুব আতঙ্কের মধ্যে রয়েছি। অপরদিকে স্বপন কুমারের স্ত্রী তৃপ্তি রানী বলেন, আমার বাড়ির তালা খুলে বাড়ির ভিতর প্রবেশ করে ট্রাংকের ভিতর থাকা লাগেজ বের করে খাটের উপর রাখা। তবে এখন পর্যন্ত জানিনা কি কি হারিয়েছে আর কি কি হারায়নি এর আগেও আমার বাড়ি থেকে বহু টাকা পয়সা স্বর্ণকার চুরি হয়ে গেছে।
এ বিষয়ে ফোনে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনা শুনে আমি নিজেই তদন্তের জন্য সরেজমিনে গিয়েছিলাম। এখনো মামলা হয়নি। ওরা আসতে চেয়েছেন। আর অন্যরা যারা, তারা এখনো আমাদের কিছু জানায়নি বা থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।