, , ।
পাঁচবিবি প্রতিনিধি: খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং এলাকায় ক্রীড়া চেতনা জাগ্রত করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধানগরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। পহেলা সেপ্টেম্বর মঙ্গলবার সকালে রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়।
‘খেলাধুলার জন্য খেল, মাদক সেবন থেকে দূরে থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে টুর্নামেন্টটি সাজানো হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম নয়ন, বিশিষ্ট মৎস্যচাষি মনজুরুল ইসলাম, সমাজসেবক শাহিনুর ইসলাম (শাহিন) ও পৌর ছাত্রদল নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী রাকিব সরদার সহ অনেকেই উপস্থিত ছিল। ৮’টি ফুটবল দল নিয়ে টুর্নামেন্ট সাজানো হয়। উদ্বোধনী খেলায় রামতনু একাদশ বনাম ফেনতারা একাদশ অংশগ্রহণ করে।