সর্বশেষ সংবাদ :

গাছের পরিচর্যা এবং ড্রেনে কাদা মাটি উত্তোলনের কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর সড়ক বিভাজকে (আইল্যান্ড) গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
সোমবার সকালে নগরীর সিপাইপাড়া ফায়ার সার্ভিসের সামনে সড়কে পরিবেশ শাখার কর্মীদের চলমান কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় পরিবেশ শাখার কর্মীরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আইল্যান্ডের গাছের পরিচর্যা, আগাছা পরিষ্কার ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন করার কাজ করছিলেন। হঠাৎ সেখানে গিয়ে কার্যক্রম ঘুরে দেখেন রাসিক প্রশাসক। পরিদর্শনকালে নগরীর সৌন্দর্য ও পরিবেশ সুরক্ষায় এসব কার্যক্রম যথাযথভাবে অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে সড়ক বিভাজক ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আইল্যান্ডে থাকা গাছপালার নিয়মিত ও যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও নগরীর ৯নম্বর ওয়ার্ডের শেখপাড়ায় ড্রেনের কাদামাটি উত্তোলন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন। গতকাল সকালে নগরী শেখপাড়া এলাকায় পরিচ্ছন্ন কর্মীদের ড্রেনের কাদামাটি উত্তোলন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্ন কর্মীদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ড্রেনের কাদামাটি অপসারণ কাজ করছিলেন। রাসিক প্রশাসক হঠাৎ এ কার্যক্রম পরিদর্শন করেন। তাদের খোজখবর নেন। এ সময় তিনি পরিচ্ছন্ন কার্যক্রম যথাযথভাবে অব্যাহত রাখার নির্দেশনা দেন।


প্রকাশিত: September 1, 2026 | সময়: 3:30 am | সুমন শেখ