, , ।
লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর :
৪৮ নওগাঁ- ৩ (মহাদেবপুর -বদলগাছি )এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বলেছেন কাজী নজরুল ইসলাম যেমন জাতি ধর্ম না বেছে সকলকে মানুষ ভাবতেন, অনুরূপভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতি ধর্ম নির্বিশেষে সকলকে মানুষ ভাবেন।
৩১ আগস্ট সোমবার সকালে মহাদেবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে “নজরুল বর্ষ” উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দান কলে এমপি ফজলে হুদা উল্লেখিত কথা বলি বলেন।
“বল বীর বল উন্নত মম শির শির নিহারি আমারই নতশির ওই শিখর হিমাদ্রীর” কবির এই উক্তিকে সামনে রেখে উপজেলা পর্যায়ে “নজরুল বর্ষ ” উদযাপন উপলক্ষে চিত্র নির্মাতা ,অভিনেতা এবং বিশিষ্ট উপস্থাপক অরিন্দম মুখার্জি বিংকু এর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী ,থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক, মহাদেবপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম ,উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি ও এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন, কৃষক দলের সাধারণ সম্পাদক ও এমপির রাজনৈতিক সচিব মতিউর রহমান মতি , উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ৯০ এর স্বৈরাচার হটাও আন্দোলনের অন্যতম ছাত্র সংগঠক সাংবাদিক লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সাংবাদিক আমিনুর রহমান খোকন , সুজন, সাখাওয়াত হোসেন প্রমূখ।
প্রধান অতিথি আরো বলেন আগামীতে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্তদের যেমন সংবর্ধনা দেওয়া হবে , অনুরূপভাবে যারা ফেল করবে তাদেরকেও সমবেত করে আমি কথা বলব। প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন -নজরুল কোনদিন হার মানেননি । অন্যায়ের সাথে কোনদিন মাথা নত করেননি। কাজী নজরুল ইসলাম সব সময় ন্যায়ের পক্ষে ছিলেন। তাই এ বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে নজরুল বর্ষ উদযাপিত হচ্ছে ।
ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হলে এবং সকলে মিলে আগামীর বাংলাদেশ গড়তে হলে সমাজের সকল স্তরে নজরুলকে ছড়িয়ে দিতে হবে।
এ কারণে এমপি ফজলে হুদা উপজেলা নির্বাহী অফিসার সহ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নজরুল বর্ষ উদযাপনের জন্য নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য যে, নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মহাদেবপুর উপজেলা প্রশাসন “চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল অরুণ পথের তরুণ দল ” বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রণ সঙ্গীতের তালে তালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবেত হয় এবং সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মহাদেবপুর উপজেলায় নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন শেষে প্রধান অতিথি এমপি ফজলে হুদা বদলগাছি উপজেলাতে অনুরূপ অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন ।
সানশাইন /শাহজাদা