সর্বশেষ সংবাদ :

চারঘাটে ১৮৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত ২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাটে ১৮৫ পিচ ইয়াবা সহ আজমল হক নামের চিহিৃত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন, মোহাম্মদ জাহিদ হোসেন (৩০) ও সহযোগী আজম আলী (৬০)। তারা দুজনই উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের বাসিন্দা। শনিবার দুপুরে চারঘাট পৌরসভার মোক্তারপুর এলাকায় পাকা রাস্তার উপর থেকে ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ তাদের দুজনকে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিতকরে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দুজন ব্যাক্তি ইয়াবা বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোক্তারপুর জনৈক ব্যাক্তির বাড়ীর সামনে থেকে তাদের দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৮৫ পিচ ইয়াবা, নগদ ৩১ হাজার টাকা ও একটি মোটর সাইকেল সহ তাদের আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের নিকট শিকার করেছেন বলে নিশ্চিত করেছেন মডেল থানার ওসি মাহাবুবুর রহমান।


প্রকাশিত: August 31, 2026 | সময়: 4:21 am | সুমন শেখ