, , ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল এর ক্লাব “লায়ন্স ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল” এর ক্লাব চাটার্ড উপস্থাপন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার রাজশাহী মহানগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে ক্লাব চার্টার প্রেসিডেন্ট লায়ন মোঃ মাহমুদুর রহমান সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী (পিএমজেএফ)। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন সংকর কুমার রয় মনা (এমজেএফ), ভাইস প্রেসিডেন্ট সাদাকাত আলী, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট শামীমা আক্তার। নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান লায়ন এমরান ফারুক মঈন রানা (পিএমজেএফ)। ক্লাব অফিস বেয়ারার ২০২৬-২৭ এর শপথ পাঠ করান লায়ন্স জেলা ৩১৫-এ২ এর জেলা গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী (পিএমজেএফ)। এতে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি লায়ন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জয়, ক্লাব ট্রেজারার মোহাম্মদ আমানুল্লাহ বিন আক্তার আবিদ, লায়ন জেলা ৩১৫-এ২ এর সদ্য প্রাক্তন জেলা গভর্নর সেক্রেটারি লায়ন এনায়েত উল্লাহ শফি, কেবিনেট ট্রেজার লায়ন খাদিজা বিনতে মনির তিয়াশা। আরো উপস্থিত ছিলেন আরসি হেডকোয়ার্টার সৈয়দ শাহ নাজমুল হক রিপন, লায়ন এএইচএম সাজ্জাদ শান্ত, আরসি হেডকোয়ার্টার এডমিন এবং বিএলএফ সেক্রেটারি জেনারেল, লায়ন এ কে মাসুদ (এমজেএফ), লায়ন মস্তাফিজুর রহমান (এমজেএফ), লায়ন মোখলেছুর রহমান শাহ (এমজেএফ), লায়ন আমানুল্লাহ বিন আক্তার আবিদ, লায়ন নূরুন আলাম, লায়ন মো: ইসমাই হোসেন, লায়ন মিঠুন কুমার, লায়ন এআর মাসউদ, লায়ন নফিজ নুসরাত, আবিদ সরকার, লায়ন জাহিদ হোসেন, লায়ন রাফি শাহারিয়ার প্রমুখ। পরে নগরীর জামিয়া সিদ্দিকিয়া (চন্ডিপুর মাদ্রাসা) ও এতিমখানাতে ৩৪৭ জন দুস্থ এতিমের মাঝে পুষ্টিকর খাবার চাল, ডাল, মুরগি, তৈলসহ খাবার সরবরাহ করা হয়।