বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
কুড়িগ্রাম প্রতিনিধি: অবশেষে কুড়িগ্রামের দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্য রেখায় স্থাপিত সিসি ক্যামেরাটি খুলে নিলো বিএসএফ। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে এ ক্যামেরাটি খুলে নেয় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।
বুধবার সকালে বিএসএফের স্থাপিত ক্যামেরাটি খুলে নিয়ে যাওয়ার বিষয়টি এক ক্ষুদে বার্তায় নিশ্চিৎ করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।
এর আগে ৯ ফেব্রুয়ারি রবিবার রাত দুইটার দিকে পাথরডুবি ইউনিয়নের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮/৯-এস এর নিকটে সীমান্ত শূন্যরেখায় ভারতের অভ্যন্তরে দক্ষিণ বাঁশজানি (জোড়া) মসজিদ নামক স্থানে ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা ইউক্যালিপটাস গাছের সাথে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে।
ক্যামারাটি স্থাপনের পর হতে বিজিবি জোড়ালো প্রতিবাদ করে আসছিলো। ১০ ফেব্রুয়ারি সোমাবার সারাদিন এ নিয়ে স্থানীয় বিজিবি- বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও সুরাহা হয়নি।
পরে ১১ ফেব্রয়ারি মঙ্গলবার সকাল ১১টায় বিজিবি- বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফ ক্যামেরাটি অপসারণ করতে সম্মতি প্রকাশ করে।
বৈঠকে বিজিবির পক্ষে নেত্রিত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান। বিএসএফ’র পক্ষে নেত্রিত্ব দেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার অনিল কুমার মনোজ।