, , ।
জয়পুরহাট প্রতিনিধি: জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারি এমপি বলেছেন, ‘জনগণের অধিকার রক্ষায় স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব অপরিসীম। জয়লাভের জন্য স্থানীয় জনসাধারইকে সংঘটিত করে বিএনপি মনোনীত প্রার্থী ও সমর্থকদের ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করতে হবে। সকলকে সব ধরনের ভেদাভেদ ভুলে দলকে আরও সুসংগঠিত করে জনগণের পাশে দাঁড়ানোই হবে আমাদের মূল লক্ষ্য।’
শুক্রবার বিকালে জয়পুরহাট শহরের মাদ্রাসা পাড়া মহল্লায় অবস্থিত এসো কার্নিভালে জেলা বিএনপির উদ্যোগে ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রেক্ষিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম.এ ওহাব প্রমুখ।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে আরো গতিশীল ও শক্তিশালী করার মাধ্যমে স্থানীয় জনসাধারণের সমর্থন আদায়ের লক্ষ্যে দলীয় কৌশল ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ সভায় জয়পুরহাট জেলার সকল উপজেলার ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক, কৃষক দলের সভাপতি সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।