সর্বশেষ সংবাদ :

সাহেবগঞ্জ জামায়াত অফিস প্রাঙ্গনে সীরাত মাহফিল

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সাহেবগঞ্জ জামায়াত অফিস প্রাঙ্গনে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘সীরাত মাহফিল ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব থেকে উক্ত সীরাত মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়।
মাহফিলে আত্রাই উপজেলা শাখা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও পাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খবিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে খবিরুল ইসলাম বলেন, রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবন ও আদর্শই মানবজাতির হেদায়েত ও মুক্তির একমাত্র পথ। সমাজে শান্তি, ন্যায়বিচার ও আদর্শ মূল্যবোধ প্রতিষ্ঠায় মহানবীর (সাঃ) সুন্নাহ অনুশীলনের কোনো বিকল্প নেই। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের সর্বক্ষেত্রে সীরাতুন্নবীর শিক্ষা ছড়িয়ে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন নওগাঁ জেলা মজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী। বিশেষ বক্তা ছিলেন আত্রাই উপজেলা মজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাও. হারুন-অর-রশিদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আমীর তোজাম্মেল হক, সেক্রেটারি ওসমান গনি, পাঁচপুর ইউনিয়ন শাখার আমীর শাহিন আহমেদ, আহসানগঞ্জ ইউনিয়ন শাখার আমীর আব্দুস সামাদ, ভোঁপাডা ইউনিয়ন শাখার সভাপতি ওবায়দুল্লাহ্, বিশা ইউনিয়ন শাখার আমীর মাহমুদুল হাসান শাকিল, হাটকালুপাড়া ইউনিয়ন শাখার আমীর হাসান আলী, কালিকাপুর ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুল হামিদ, মনিয়ারী ইউনিয়ন শাখার আমীর মোহাম্মদ আলমগীর হোসেন এবং সাহাগোলা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ মানিক উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানগণ। আয়োজন শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


প্রকাশিত: August 28, 2026 | সময়: 4:00 am | সুমন শেখ