সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন মাহবুবুর রহমান চঞ্চল

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন, ছাতারভাগ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মাহাবুবুর রহমান চঞ্চল। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর প্রতিযোগীতায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে উপজেলা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মাহাবুবুর রহমান।
মঙ্গলবার বিকেলে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রভাষক মাহাবুবুর রহমান বলেন, আমি কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। তিনি আরো বলেন, আমি নলডাঙ্গার ইউএনও মহোদয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ছাতারভাগ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শেষে তিনি এই সম্মান ধরে রাখার জন্য সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইন পত্রিকার প্রতিনিধি এম জহুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী সাংবাদিক ইউসুফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ।


প্রকাশিত: August 26, 2026 | সময়: 5:03 am | সুমন শেখ