সর্বশেষ সংবাদ :

মোহনপুরে দুইদিন ধরে সংখ্যালঘু পরিবার অবরুদ্ধ

স্টাফ রির্পোটার, মোহনপুর: রাজশাহীর মোহনপুরে দুইদিন ধরে অবরুদ্ধ একটি সংখ্যালঘু পরিবার। স্থানীয় প্রভাবশালীরা অসহায় এ পরিবারের বাড়িতে আসা-যাওয়ার একমাত্র রাস্তাটি বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী দুলাল চন্দ্র দুলাল সরকার পরিবারের ছয়জন সদস্যসহ গৃহপালিত পশু অবরুদ্ধ রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, এ বিষয়ে ডাঙ্গাপাড়া গ্রামের মৃত নারায়ন চন্দ্র সরকারের ছেলে দুলাল চন্দ্র সরকার বাদী ছেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেন। উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের ডাঙ্গা পাড়া গ্রামের মৃত নারায়ন চন্দ্র সরকারের ছেলে পৈত্তিক সূত্রে জমিতে পাকা বাড়ি নির্মাণ করে যুগের পর যুগ স্থায়ীভাবে বসবাস করে আসছে পরিবারটি। গত ১৭আগষ্ট সকালে ঐ গ্রামের মৃত তাছের আলী ছেলে কামরুল হাসান বাবু, স্ত্রী জরিনা বেওয়া, তাদের অকথ্য ভাষায় গালমন্দ করে আসা-যাওয়ার একমাত্র পথটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়া বাবু অজ্ঞাত ব্যক্তিদের নিয়ে দুলাল চন্দ্র বাড়ির প্রধান ফটক পর্যন্ত জায়গাটি বাঁশ বেড়া দিয়ে ঘিরে ফেলে।
এতে দুলাল পরিবার বাড়ি থেকে বের হতে না পেরে অনেকটাই অবরুদ্ধ হয়ে ৬ জন সদস্য নিয়ে অনাহারে-অর্ধাহারে এখন দিন কাটাচ্ছে। পরিবারটির ভাড়ায় অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বাহিরে যেতে না পেরে উপার্জন বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
মোহনপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) মিজানুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে থানা পুলিশ একবার বেড়া খুলে দিয়েছিল। আবারোও যদি বেড়া লাগানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: August 20, 2026 | সময়: 4:08 am | সুমন শেখ