, , ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ‘বিশ্ব আলোকচিত্র দিবস ’২৬ উপলক্ষে একদিনের কর্মশালা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির উদ্যোগে শহরের মরহুম মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।
জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সভাপতি মেজবাউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান।
এ অনুষ্ঠানে মোবাইল ফোন ক্যামেরায় তোলা সেরা ছবির সৌখিন ফটোগ্রাফারদের পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এ কর্মশালায় ৫০জন তরুণ ফটোগ্রাফার অংশগ্রহণ করেন।