, , ।
স্পোর্টস রিপোর্টার: জেলা প্রশাসন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আগামী ২২ আগষ্ট শনিবার থেকে ৯টি উপজেলা ও ১টি সিটি করপোরেশন ফুটবল দল নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী উপজেলা দলগুলো হলো মোহনপুর, গোদাগাড়ী, বাগমারা, পবা, দুর্গাপুর, তানোর, বাঘা, পুঠিয়া ও চারঘাট।এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণ করবে রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দল।
শনিবার বিকেল ৩টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। উদ্বোধন শেষে উদ্বোধনী ম্যাচে রাজশাহী সিটি কর্পোরেশন ফুটবল দল বাগমারা উপজেলা ফুটবল দলের মোকাবেলা করবে।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক জানান, মাঠ প্রস্তুতির কাজ চলছে। তবে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটছে। প্রচার প্রচারণার কাজও চলছে। তবে বৃহস্পতিবার থেকে নগরীতে পুরোদমে প্রচার-প্রচারণা শুরু হবে। উপজেলাগুলোতে তারা তাদের মতো করে প্রচার-প্রচারণা চালাচ্ছে।
রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মোঃজাহাঙ্গীর হোসেন জানান,মাঠ প্রস্তুতির কাজ চলছে। প্রচার-প্রচারণার জন্য মাইকিং করা হবে এবং বিলবোর্ড লাগানো হবে।