সর্বশেষ সংবাদ :

নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারে নাটোরে সড়ক দুর্ঘটনায় আহত গরু ব্যবসায়ীর মৃত্যু

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরে যাত্রীবাহী বাস ও গরু বোঝাই ভুটভুটির সংঘর্ষের এক সপ্তাহ পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল ইসলাম (৪৩) নামে আরো এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত নাজমুল বড়াইগ্রাম উপজেলার ধামানিয়াপাড়া গ্রামের সাদেক মন্ডলের ছেলে।
তিনি জামায়াতের বড়াইগ্রাম পৌরসভার ৬ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি ছিলেন। এর আগে গত ৮ আগষ্ট শনিবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় বাস ও ভুটভুটির সংঘর্ষে একই গ্রামের দুই ভাই আক্কাস আলী (৬৩) ও জাহাঙ্গীর আলম (৪২) সহ লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রহমান (৭০) নামে তিন গরু ব্যবসায়ী মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, ৮ আগষ্ট গরু বোঝাই একটি ভুটভুটি নিয়ে গরু ব্যবসায়ীরা সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। এ সময় তারবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই একজন সহ হাসপাতালে নেয়ার পর আরও দুইজন মারা যান। আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালসহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে নাজমুল মারা যান।


প্রকাশিত: August 16, 2026 | সময়: 4:55 am | সুমন শেখ