সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে নুহাদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ১৪ আগস্ট ভোর রাতে উপজেলার ৪নং পিপরুল ইউনিয়নের পাটুল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ঘুমন্ত অবস্থায় নুহাদকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে তার মা-বাবা ঘুম থেকে উঠে ঘরের জানালার পাশে সাপটি দেখতে পান। তারা সাপটি মেরে ফেলার পর শিশুটির শরীরে অস্বাভাবিক ঝিনঝিন অনুভূতি দেখা দিলে সাপে কামড়ানোর বিষয়টি বুঝতে পারেন। পরিবারের সদস্যরা দ্রুত নুহাদকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নুহাদ পাটুল গ্রামের জাকির বাগের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: August 15, 2026 | সময়: 4:33 am | সুমন শেখ