সর্বশেষ সংবাদ :

সানশাইন পরিবারের শোক বইবীথির এজেন্ট শাহিন শেখের ইন্তেকাল

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগরীর গৌহাঙ্গা এলাকার বইবীথি এজেন্সির শাহিন শেখ (৫২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ১২টা ১৫ মিনিটে নিজ বাসভবনে তিনি মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন। বুধবার বাদ জোহর সৌজাউদ্দৌলা কলেজ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী জাতীয়তাবাদী সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু বক্কর, সহ-সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক নকিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কিসিম আলী, কোষাধ্যক্ষ কাসেম আলী, রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সহ সংবাদপত্র শ্রমিকগণ।
আরো উপস্থিত ছিলেন দৈনিক সানশাইনের সার্কুলেশন ম্যানেজার লিটন ইসলাম বাবু, দৈনিক ভোরের ডাক রাজশাহী বিভাগের প্রতিনিধি মোঃ হুমায়ন কবির, দৈনিক খবরের রাজশাহী প্রতিনিধি তুজবুল হক, দৈনিক নতুন প্রভাতের বিজ্ঞাপন ম্যানেজার জুয়েল শেখ, নতুন প্রভাতের সার্কুলেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বাবলু, দৈনিক আমাদের সময়ের রাজশাহী প্রতিনিধি জনি, মেসাস বই বিথী পত্রিকা এজেন্টের পরিচালক নুরুল ইসলাম সহ সংবাদপত্র এজেন্টের কর্মচারীবৃন্দ।
জানাযা নামাজ শেষে সপুরা কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। ইউনিয়নের নেতৃবৃন্দরা শাহিন শেখের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সকল সদস্যদের কে ধৈর্য ধরার জন্য বিশেষভাবে আহ্বান জানান। রাজশাহী মহানগর সংবাদ পত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন এক শোক বার্তায় মরহুম শাহীন শেখ এর জন্য গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সকলকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানান। শাহিন শেখ জিন্নানগর মহল্লায় তিন ছেলে সন্তান নিয়ে বসবাস করতেন।তিনি তিন সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি মেসার্স বই বিথি পত্রিকা এজেন্টে দীর্ঘদিন যাবত সহকারী ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন শাহিন শেখের পরিবারের পক্ষ থেকে শাহীন শেখ এর জন্য জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন সানশাইন পরিবার। শোকবার্তায় সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, মহা ব্যবস্থাপক নূরুল হকসহ সকল সাংবাদিক, ফটো সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


প্রকাশিত: August 13, 2026 | সময়: 4:38 am | সুমন শেখ