সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাতের অন্ধকারে বাড়িতে পুলিশের অভিযান। দরজা খুলতেই গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা। রাজশাহীর পুঠিয়ায় বিশেষ অভিযান চালিয়ে রাকিবলু ইসলাম ওরফে ইমেল (২৬) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার ঝলমলিয়া কানাইপাড়া এলাকায় অভিযান চালায় পুঠিয়া থানা পুলিশ।
এ সময় নিজ বাড়ি থেকে রাকিবলুকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝলমলিয়া কানাইপাড়া গ্রামের ইকবাল সরদারের ছেলে এবং পুঠিয়া পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে রাকিবলু বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন এমন তথ্যের ভিত্তিতে তাঁর ওপর নজরদারি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার গভীর রাতে বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, রাকিবলুর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। পুঠিয়া থানা পুলিশ জানিয়েছে, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


প্রকাশিত: August 13, 2026 | সময়: 4:30 am | সুমন শেখ