সর্বশেষ সংবাদ :

রাজশাহী চেম্বারের আয়োজনে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার: বর্তমানে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা এবং রাজশাহীকে আরও সবুজ ও পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বৃক্ষরোপন জরুরি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তীব্র তাপদাহের কারণে শহরের পরিবেশ রক্ষায় পরিকল্পিত বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই শহরের প্রধান প্রধান সড়ক, বাইপাস রোড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রসার আঙিনার আশেপাশের খালি জায়গায় গাছের চারা রোপণ করার লক্ষ্যে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৬-২৮ দ্বি-বার্ষিক মেয়াদে পরিচালনা পর্ষদের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ পালন করা হয়।
রবিবার দুপুর ১২টায় “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালনা পর্ষদ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচীর ২য় ধাপে “তালাইমারি দারুল উলুম আলিয়া মাদ্রাসা” প্রাঙ্গনে মেহগনি ও বিভিন্ন ফলের গাছের বেশ কয়েকটি চারা রোপণ করা হয়। পরবর্তীতে তালাইমারি দারুল উলুম আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ১৫০টি মেহগনি ও বিভিন্ন প্রজাতির ফলের গাছের চারা রোপণের লক্ষ্যে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান শান্তুন, পরিচালক রেজাউল করিম, হাসিবুল আলম, কামরুজ্জামান, রুহুল আমিন।


প্রকাশিত: August 10, 2026 | সময়: 4:35 am | সুমন শেখ