সর্বশেষ সংবাদ :

লালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে খালের পানিতে ডুবে বাঁধন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার বড়বড়িয়া খালে গোসল করতে গিয়ে এই ঘটনা ঘটে। নিহত বাঁধন বড়বড়িয়া গ্রামের বাবু আলীর ছেলে।
জানাগেছে বাঁধন খালের পানিতে গোসল করতে গিয়ে ডুবে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লালপুর থানায় ইউডি মামলা হয়েছে।


প্রকাশিত: August 9, 2026 | সময়: 4:12 am | সুমন শেখ