, , ।
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে মাসব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। ওই কার্যক্রমে প্রতিদিন পুঠিয়া পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকার ড্রেন, নালা-নর্দমা এবং খোলা জলাশয়ে মশার ওষুধ ছিটানো হয়। শনিবার ১ আগস্ট সকাল সাড়ে ১০ টার সময় কার্যক্রম পরিচালিত হয়।
পরিচ্ছন্নতা অভিযানে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ নালা-নর্দমা ও জলাশয় পরিষ্কারের মাধ্যমে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস, ডেঙ্গু ও মশাবাহিত রোগ থেকে রক্ষা করা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওই অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও মশাবাহিত রোগ থেকে রক্ষায় উপজেলা ও পৌরবাসীকে সতর্ক করা হয়। এসময় পুঠিয়া সদরে অবস্থিত মহারানী হেমন্ত কুমারী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৯০ কে পুরস্কার ও বৃত্তিপ্রাপ্ত ৭ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন তিনি।
একই সঙ্গে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, মশা নিধন কর্মসূচি আমাদের নিয়মিত কার্যক্রম। পুঠিয়া উপজেলা বাসীকে সুস্থ রাখতে ও মশাবাহিত রোগ বালাই থেকে রক্ষা করতে আমাদের এই প্রচেষ্টা চলমান রয়েছে।
মসক নিধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সবুর আলী। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। পুঠিয়া উপজেলা সহকারী ভূমি কমিশনার শিবু দাশ সহ পুঠিয়া পৌরসভা ও পুঠিয়া উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।