সর্বশেষ সংবাদ :

রাজপাড়া থানার উদ্যাগে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার: সরকারী নির্দেশনা অনুযায়ী আরএমপি’র রাজপাড়া থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ প্রায় ৩০ টি গাছের চারা থানা প্রাঙ্গনে রোপন করা হয়েছে। রাজপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর সার্বিক তত্ত্বাবধানে থানা প্রাঙ্গনে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি পালনকালে থানার উপ-পরিদর্শক (এস আই) নিপা ও ফিরোজসহ থানায় কর্মরত পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, বৃক্ষ আমাদের ফল দেয় ছায়া দেয়। থানায় অনেক ফাঁকা জায়গা পড়ে থাকার কারণে সেসব জায়গায় গাছে চারা রোপন করা হয়েছে। থানাটাকে সুন্দরভাবে সাজানো লক্ষ্যে ফাঁকা জায়গাগুলোতে আরো বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


প্রকাশিত: July 31, 2026 | সময়: 4:08 am | সুমন শেখ

আরও খবর