র‌্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার: সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ১০ ঘটিকার চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি বাজারস্থ হলমোড় শিবগঞ্জ হতে চাঁপাইনবাবগঞ্জ গামী পাকা রাস্তার পশ্চিম পাশে জনৈক মোঃ বাইরুল এর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আসিক আলী (২৬), পিতা-মোঃ তাসেন আলী, মাতা-মোছাঃ শিউলী বেগম, সাং-মর্দানা, ৯নং ওয়ার্ড, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে ৭৪ (চুয়াত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর পূর্বক আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৫।
সিগারেট উদ্ধার: গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ৭:৫০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া মোড়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় লাকি স্টাইক সিগারেট এক প্যাকেট (২০ হাজার শলাকা), স্টার সিগারেট ২৭০০ প্যাকেট (২৭০০০ শলাকা) মোট ৩৭০০ প্যাকেট (৪৭০০০ শলাকা) এবং রাত ৯:২০ ঘটিকায় রাজশাহীর পুঠিয়া থানার বানেশ্বর বাজারস্থ এসএ পরিবহন প্রা. লি. এর সামনে অভিযান চালিয়ে পরিত্যক্ত স্টার সিগারেট ৯৯০ প্যাকেট (৯৯০০ শলাকা) মোট ৪৬৯০ (চার হাজার ছয়শত নব্বই) প্যাকেট বা ৫৬৯০০ (ছাপ্পান্ন হাজার নয়শত) শলাকা উদ্ধার করে। উদ্ধারকৃত সিগারেট জিডিমূলে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এবং রাজশাহীর জেলার পুঠিয়া থানায় হস্থান্তর করা হয়েছে।


প্রকাশিত: July 30, 2026 | সময়: 3:50 am | সুমন শেখ