সর্বশেষ সংবাদ :

লালপুরে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে মুরগির খামারের চারপাশে জিআই তার দিয়ে তৈরী শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিহাব প্রামানিক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৮ জুলাই ভোরে উপজেলার ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিহাব প্রামানিক ভাটপাড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত ছফের প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে খামারের মালিক রায়হান উদ্দীন মুরগির খামারের পাশে শিয়াল প্রতিরোধে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা বৈদ্যুতিক ফাঁদের সুইচ বন্ধ করতে গিয়ে জিআই তারে জড়িয়ে শিহাবের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, রাতে খামারের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে শিহাব প্রামানিক মারা যান।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিহাব প্রামানিকের মুত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


প্রকাশিত: July 29, 2026 | সময়: 3:49 am | সুমন শেখ

আরও খবর