সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে মোটরসাইকেলের ধাক্কায় রুবেল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ পুঠিয়া-তাহেরপুর সড়কের বাসুপাড়া এলাকার ‘হোসেনের বটতলা’ নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রুবেল হোসেন উপজেলার ৫ নম্বর শিলমাড়িয়া ইউনিয়নের চন্দনমাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে রুবেলের। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।


প্রকাশিত: July 28, 2026 | সময়: 3:19 am | সুমন শেখ

আরও খবর