সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৭ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের ঈশ্বরদী ‘খ’ সার্কেলের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিএনসির উপ-পরিদর্শক সোহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ডিএনসি সূত্র জানায়, ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া-বনপাড়া মহাসড়কের দাশুড়িয়া কারিগরপাড়া এলাকায় নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীর আসনে তল্লাশি চালিয়ে ৭ কেজি গাঁজা সহ আব্দুল রাকিব আলী রকি (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহী জেলার শাহ মখদুম থানার বড় বনগ্রাম গ্রামের সাজাহান আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে। এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক সোহান বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, ৭ কেজি গাঁজা সহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঈশ্বরদীতে ৭ কেজি গাঁজাসহ
মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৭ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের ঈশ্বরদী ‘খ’ সার্কেলের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিএনসির উপ-পরিদর্শক সোহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি সূত্র জানায়, ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া-বনপাড়া মহাসড়কের দাশুড়িয়া কারিগরপাড়া এলাকায় নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীর আসনে তল্লাশি চালিয়ে ৭ কেজি গাঁজা সহ আব্দুল রাকিব আলী রকি (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহী জেলার শাহ মখদুম থানার বড় বনগ্রাম গ্রামের সাজাহান আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।
এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক সোহান বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, ৭ কেজি গাঁজা সহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: July 27, 2026 | সময়: 4:10 am | সুমন শেখ