সর্বশেষ সংবাদ :

পরীক্ষা দিচ্ছে মা, বাচ্চা সামলাচ্ছেন ইউএনও

জুবায়ের তুহিন রাজশাহী :

ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের পরীক্ষা দিতে এসে ছোট সন্তানকে সাথে নিয়ে বিপাকে পড়েছিলেন এক পরীক্ষার্থী মা। সন্তান দেখাশোনার কেউ না থাকায় তিনি প্রায় হতাশ হয়ে পড়েছিলেন। তখনই মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও। তিনি নিজেই শিশুটিকে কোলে নিয়ে নেন,আর তার বিপরীতে নিশ্চিন্তে পরীক্ষা দিয়েছেন ওই বাচ্চার মা।

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মঙ্গলবার ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণকারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে আসা এক পরীক্ষার্থীর সাথে ছিল তার কয়েক বছরের ছোট্ট শিশু সন্তান। বাসায় দেখাশোনার মতো কেউ না থাকায় বাধ্য হয়েই শিশুটিকে তার সঙ্গে আনতে হয় ।

পরীক্ষা শুরুর সময় শিশুটিকে নিয়ে দুশ্চিন্তায় পড়েন ওই মা। বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে তিনি মানবিক দিক বিবেচনা করে শিশুটিকে নিজের কোলে তুলে নেন।

পরীক্ষা চলাকালীন পুরো সময় ইউএনও নিজেই শিশুটিকে আদর করে নিজে কাছে রাখেন। এতে করে ওই পরীক্ষার্থী মা কোনো ঝামেলা ছাড়াই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।

কেন্দ্রে উপস্থিত অন্যান্য পরীক্ষার্থী ও অভিভাবকরা ইউএনও-এর এই উদার মানবিকতা দেখে প্রশংসা করেন। অনেকেই বলেন, “দায়িত্বের থাকার পাশাপাশি এমন উদার মানবিকতার মানুষ আজ কাল খুবই কম দেখা যাই।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, “পরীক্ষার্থীরা যেন কোনো প্রতিবন্ধকতার কারণে পরীক্ষা থেকে বঞ্চিত না হয় সেটাই আমাদের লক্ষ্য। একজন মা যদি সন্তানের কারণে পরীক্ষা দিতে না পারেন, সেটা আমাদের সবার জন্যই কষ্টের। তাই ক্ষুদ্র এই চেষ্টা।”

সানশাইন /শামি


প্রকাশিত: July 25, 2026 | সময়: 8:31 pm | Daily Sunshine