, , ।
নলডাঙ্গা প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ২০২৪ সালের জুলাই যুদ্ধে শহীদদের স্মরণে নলডাঙ্গা পৌর শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাতে নলডাঙ্গা শ্রমিক কল্যাণ ফেডারেশন কার্যালয়ে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের মনোনীত নলডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী অধ্যাপক ডক্টর জিয়াউল হক জিয়া। আলোচনা শেষে উপস্থিত সদস্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মামুনুর রশীদ মোল্লা, নলডাঙ্গা পৌর জামায়াতের আমীর আঃ বারিক,নলডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী নয়ন ইসলাম প্রমূখ।
এম জহুরুল ইসলাম/শামি