জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তিনি জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মহান জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করেন রাসিক প্রশাসক। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, নির্বাহী প্রকৌশলী নিলুফার ্ইয়াসমিন, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, সহকারী প্রকৌশলী শাহেদুজ্জামান জীবন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবির, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, হিসাব রক্ষণ কর্মকর্তা সহিদুল হক, ট্যাক্সেশন অফিসার মহীউদ্দিন, কর্মচারী ইউনিয়ন সভাপতি সাকিলসহ বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি স্মরণে বাদ যোহর জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে রাজশাহী সিটি কর্পোরেশনের সোনাদীঘি জামে মসজিদ ও নগর ভবনের ওয়াক্তিয়া মসজিদসহ সকল মসজিদে দোয়া ও মোনাজাত এবং সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এদিক, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের পরে বাঙালি জাতির যদি কোনো শ্রেষ্ঠ অর্জনের কথা আমরা বলি, তবে এই জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এ আন্দোলন জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল দশটায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, বাঙালি জাতির বিভিন্ন গণতান্ত্রিক ও ঐতিহাসিক অর্জনে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছাত্রসমাজ যখন কোনো ন্যায়সঙ্গত আন্দোলনের নেতৃত্ব দেয়, তখন সাধারণ মানুষ তাদের প্রতি আস্থা প্রকাশ করে। তিনি বলেন, জুলাই আন্দোলনও সেই ঐতিহ্যের ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
তিনি জুলাই আন্দোলনকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি দেশের বৃহত্তর স্বার্থে নীতিগত ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, আদর্শগত মতপার্থক্য থাকতে পারে, তবে রাষ্ট্র ও জনগণের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বজলুর রশীদ বলেন, রাষ্ট্র পরিচালনায় প্রশাসনের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনো রাজনৈতিক দল বা সরকারের নয়, বরং রাষ্ট্র ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন ও রাজনীতির নিজ নিজ ক্ষেত্র পৃথক থাকলে দেশ ও জনগণ উপকৃত হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট অপরাধের দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এ লক্ষ্যে জেলা পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল বা আদালত গঠনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। দ্রুত বিচার নিশ্চিত হলে জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে বলে তিনি মত প্রকাশ করেন।
বিভাগীয় কমিশনার বলেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজন অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিদেশেও পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ পরিবারের শিক্ষা ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
সভায় তিনি জুলাই আন্দোলনের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে জুলাই শহিদ শাকিব আনজুমের পিতা মো. মাইনুল হক তাঁর শহিদ সন্তানের স্মৃতি চারণ করেন।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ কমিশনার খায়রুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, মহানগর বিএনপি’র সহসভাপতি ওয়ালিউল হক রানা, জামাতে ইসলামের নায়েবে আমীর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর, রাজশাহী বারের অ্যাডভোকেট আবুল কাশেম, বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, এনসিপি রাজশাহীর প্রতিনীধি মোবাশের আলী, গণঅভ্যুত্থান আন্দোলনের আহ্বায়ক মাহবুব সিদ্দিকী প্রমুখ বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল নয়টায় নগরীর সিএন্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিসহ নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহিদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন।
লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয়: লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাহফুজুর রহমান রিটন। পরে বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেন রাসিক প্রশাসক।
সভায় সভাপতিত্ব করেন আইরিন জাফর প্রধান শিক্ষক লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়। এ সময় ছিলেন শিক্ষক প্রতিনিধি মোসলেম উদ্দিন, অভিভাবক সদস্য আক্তারুল ইসলাম অপু সহ স্কলের শিক্ষক-ছাত্রীবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে শিক্ষক লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি ও রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
ছাত্রদল: রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন আর রশিদ মামুন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম আব্দুর রাজ্জাক। সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট। সভা সঞ্চালনা করেন মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক মিলন।
সভায় বক্তারা গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রনেতা, শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পবা: পবা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন।
বৃহস্পতিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, পবা উপজেলা বিএনপির আহবায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, স্থানীয় জুলাই যোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
মান্দা: উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল, ও নওফেল আলী মণ্ডল, মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, শামীমা ইসলাম সাথী প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন এবং দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
গোমস্তাপুর: দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত স্মৃতিচারণ, আলোচনাসভা, এক মিনিট নীরবতা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সকালে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। সভায় বক্তব্য দেন- গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুল রহমান, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিএনপি নেতা আসাদুল¬াহ আহমদ, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, জুলাই যোদ্ধা রাসেল আলী ও আল মামুনসহঅন্যরা। আলোচনা শেষে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।
নওগাঁ: শহরের মুক্তির মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে একে একে জেলা পরিষদের প্রশাসক আবু বকর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শহিদ পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠি হয়। সভায় জুলাই শহীদদের স্মরণে স্মৃতিচারণ ও জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন সময়ের স্মৃতি তুলে ধরা হয়। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
নলডাঙ্গা: উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান। আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র জনতা নিজের জীবন উৎসর্গ করেছেন। অনেকে জুলাই যুদ্ধে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এই আত্মত্যাগ আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। জুলাই চেতনার আদর্শ ধারণ করে আমাদের সকলকে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে। শেষে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রকিবুল হাসান সুজন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা থানার ওসি নুরে আলম, নলডাঙ্গা উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আব্দুর রব, সমাজ সেবক আলহাজ্ব ইয়াচিন উর রহমান, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইন পত্রিকার প্রতিনিধি এম জহুরুল ইসলাম প্রমূখ।
নিয়ামতপুর: উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ৪৬, নওগাঁ -১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল নাহিদ পবিত্র, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রিতা রানী পাল সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মোস্তাফিজুর রহমান বলেন, ১৬ জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি অঙ্গীকার পুবর্ব্যক্ত করার দিন। জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম, খুন, ভোটাধিকার হরণ ও দমন পীড়নের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধ। তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগ স্মরণ করিয়ে দেয় যে রাষ্ট্রের প্রকৃত শক্তির উৎস জনগণ। বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
সিংড়া: দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ দিক ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। অনুষ্ঠানে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তাশরিফুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ ও বীরত্বগাথা স্মরণ করে বলেন, নতুন বাংলাদেশ গঠনে এই শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের স্বপ্ন বাস্তবায়ন এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই আন্দোলনের বীর যোদ্ধা এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আত্রাই: আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরুজ্জামান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের এই অবদানকে চিরস্মরণীয় করে রাখতে আমাদের নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এবং একটি জবাবদিহিমূলক সমাজ গঠনে উপজেলা প্রশাসন সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে যাবে।আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, প্রাণীসম্পদ অফিসার ডা. আবু আনাছ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ খাঁন, সদস্য মোছা. রিমা খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি।আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


প্রকাশিত: July 17, 2026 | সময়: 4:46 am | সুমন শেখ

আরও খবর