সর্বশেষ সংবাদ :

ফাইনালের আগেই ফের র‌্যাংকিংয়ের চূড়ায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দের মধ্যেই আরও একটি সুখবর পেয়েছে আর্জেন্টিনা। সর্বশেষ হালনাগাদে ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানও পুনরুদ্ধার করেছে লিওনেল স্কালোনির দল। তবে এই শীর্ষস্থানই আবার বয়ে এনেছে এক অদ্ভুত চ্যালেঞ্জ। আধুনিক ফিফা র‌্যাংকিং চালু হওয়ার পর বিশ্বকাপ শুরুর সময় শীর্ষে থাকা কোনো দলই শেষ পর্যন্ত ট্রফি জিততে পারেনি।
এবার তাই শিরোপা ধরে রাখার পাশাপাশি সেই বহুল আলোচিত ‘অভিশাপ’ ভাঙার সুযোগও পেয়েছে আর্জেন্টিনা। গতকাল রাতে সেমিফাইনালে ইংল্যান্ডকে বিদায় করার পর আর্জেন্টিনা টপকে গেছে ফ্রান্সকে। স্পেনের কাছে হেরে ফরাসিরা নেমে গেছে তিন নম্বরে। অন্যদিকে স্পেন উঠে এসেছে দুই নম্বরে।
ফলে বিশ্বচ্যাম্পিয়নরা আবারও বসেছে র‌্যাংকিংয়ের শীর্ষে। বিশ্বকাপ শুরুর সময়ও এক নম্বরে ছিল আর্জেন্টিনা। তবে টুর্নামেন্ট চলাকালে এক পর্যায়ে সেই অবস্থান হারিয়ে ফ্রান্সের পেছনে চলে যায় তারা। সেমিফাইনালের আগে ফ্রান্স ছিল শীর্ষে। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি আবারও র‌্যাংকিংয়ের সিংহাসন ফিরে পেয়েছে স্কালোনির শিষ্যরা।
বিশ্বকাপ শুরুর আগে সর্বশেষ ফিফা উইন্ডোতে প্রতিদ্বন্দ্বীদের হোঁচট খাওয়ার সুযোগ কাজে লাগিয়েই শীর্ষে উঠেছিল আর্জেন্টিনা। সে সময় ফ্রান্স ২-১ গোলে আইভরি কোস্টের কাছে হেরেছিল, আর স্পেন ১-১ গোলে ড্র করেছিল ইরাকের সঙ্গে। পরে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে জিতে নিজেদের অবস্থান আরও শক্ত করেছিল আলবিসেলেস্তেরা।


প্রকাশিত: July 17, 2026 | সময়: 4:34 am | সুমন শেখ

আরও খবর