, , ।
স্টাফ রির্পোটার, মোহনপুর: রাজশাহীর মোহনপুর উপজেলা এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে, গরিব-দুঃখী অসহায় দিনমজুরের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাক তার জমি পুনরুদ্ধারের জন্য প্রধান শিক্ষক সাকের আলীর নামে রাজশাহী জেলা প্রশাসক ও মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন।
সাকের আলী উপজেলার কোটালীপাড়া ফতেপুর গ্রামের মৃত হোসেন আলী মন্ডলের ছেলে, তার বিরুদ্ধে অভিযোগে আব্দুর রাজ্জাক উল্লেখ করেছেন। সাকের আলী তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ৭. ৫০ শতক জমিতে (পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৪.৫০ শতক এবং ক্রয় সূত্রে. ৩ শতকের কলা গাছ কেটে গত ৬ মার্চ বিকাল ৪ টার সময় জমিটি জবর দখল করে নেয় এবং জোরপূর্বক ইটের প্রাচীর দিয়ে দেয়। আব্দুর রাজ্জাক একই গ্রামের মৃত হোসেন মন্ডলের ছেলে, ইটের প্রাচীর তৈরি সময় বাধা দিতে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি সহ আমাকে ও আমার ছেলেকে প্রাণ নাশের হুমকি দেয়।
এ নিয়ে স্থানীয় গণমান্যদের নিয়ে অনেক শালিশ দরবার করেও কোন ফায়সালা না হাওয়ায় থানায় অভিযোগ দায়ের করেন। ৫ আগস্টের পরে আবারো জুলাই পরবর্তী নেতাদের সাথে তাল মিলিয়ে চলছে,আমি গরীব অসহায় দিনমজুর হওয়ায় আমার কাজ হচ্ছে না। প্রতিকার চেয়ে গত ৬ জুলাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে থানা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ পত্র দাখিল করেছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক সাকের আলীর কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আব্দুর রাজ্জাক আমার ভাই, আমার নামে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে তো কি হয়েছে, আমি তাকে জমির পরিবর্তে জমি দিয়েছি। সে জমি বিক্রি করতে পারছে না তাই আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। আমি স্কুল ম্যানেজিং কমিটিকে বলেছি তার জমির ব্যবস্থা করে দেব।