চাটমোহরে ভ্যান চালককে গলাকেটে হত্যা

চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত ভ্যান চালক উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোইল টলটলিপাড়ার মৃত খোরশেদ আলীর ছেলে নাসের আলী (৪৪)।
বুধবার ৮ জুলাই রাত সাড়ে ১০ টার দিকে ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গোরস্থানের পাশে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ অলিউর রহমান স্থানীয়দের বরাতে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দেখি গলা কাটা রক্তাক্ত অবস্থায় নাসের পড়ে আছে। তিনি জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করছি দূর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে। আমরা লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।


প্রকাশিত: July 10, 2026 | সময়: 3:56 am | সুমন শেখ