বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আউটকাম-বেইসড ইডুকেশন (ওবিই) কার্যক্রমকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের উদ্যোগে ‘আউটকাম-বেইসড টিচিং, ল্যারনিং অ্যান্ড এ্যাসিসমেন্ট’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি ০৭ জুলাই ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্লা। বক্তব্যে তিনি উচ্চশিক্ষায় শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা, ফলাফলভিত্তিক পাঠদান এবং কার্যকর মূল্যায়ন পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কোর্স আউটকাম, টিচিং-লারনিং এ্যাক্টিভিটিস গেইস এ্যাসিসমেন্ট স্ট্যাটিজ এর যথাযথ সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে ‘আউটকাম-বেইসড টিচিং, ল্যারনিং অ্যান্ড এ্যাসিসমেস্ট কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
কর্মশালাটি পরিচালনা করেন রিসোর্স পার্সন ড. এ. বি. এম. রহমতুল্লাহ, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এবং সাবেক অতিরিক্ত পরিচালক, আইকিউএসি। তিনি আউটকাম-বেইসড এডুতেশন (ওবিই) এর মৌলিক ধারণা, কোর্স আউটকাম নির্ধানরণ. টিচিং-লানিং এক্টিভিটিস এর সঙ্গে আউটকাম এলাইনমেন্ট, এ্যাসিসমেন্ট স্ট্যাটিজ এবং শিক্ষার্থীর অর্জিত লানিং আউটকামিং মূল্যায়নের বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালার শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ আউটকাম-বেইসড ট্রেনিং, লানিং অ্যান্ড এ্যাসিসমেন্ট বাস্তবায়ন, কোর্স আউটকাম এলাইনমেন্ট, এ্যাসিসমেন্ট ম্যাথডস, এবং শিক্ষার্থীর লানিং আউটকামস মূল্যায়ন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। রিসোর্স পার্সন সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর প্রদান করেন এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে কার্যকর পরামর্শ দেন।
কর্মশালার সমাপনী বক্তব্য প্রদান করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ে আউটকাম-বেইসড এডুকেশন কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে শিক্ষকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) আতাউল গণি ওসমানী। কর্মশালায় আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (কিউএ) প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন উপস্থিত ছিলেন। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা ‘আউটকাম-বেইসড টিচিং, ল্যারনিং অ্যান্ড এ্যাসিসমেন্ট পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক ধারণা লাভ করেন এবং মনে করেন, এ ধরনের কর্মশালা উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষাদান পদ্ধতির আধুনিকায়ন এবং আউটকাম-বেইসড এডুকেশন কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।