সর্বশেষ সংবাদ :

সময়ের কথা২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা২৪ ডটকম-এর প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২০১৫ সালের এই দিনে যাত্রা শুরু করা সংবাদমাধ্যমটি দীর্ঘ এক দশক ধরে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও গণমানুষের কথা তুলে ধরার প্রত্যয়ে সংবাদ পরিবেশন করে আসছে।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে সময়ের কথা ২৪ ডটকম রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ সংবাদ, সমসাময়িক ঘটনা, উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়মিত প্রকাশ করে আসছে।
অনলাইন নিউজ পোর্টালটি ২০২৩ সালের ১ আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরকারি নিবন্ধন লাভ করে।
সময়ের কথা ২৪ ডটকমের প্রধান কার্যালয় রাজশাহী নগরীর রাজপাড়া এলাকার বহরমপুর (সিটি বাইপাস), হাশেম প্লাজার পঞ্চম তলায় অবস্থিত। পোর্টালটির সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদমাধ্যমটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং পাঠক-শুভানুধ্যায়ীদের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন সম্পাদক ও প্রকাশকসহ সংশ্লিষ্টরা। তারা জানান, আগামীতেও সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের প্রত্যাশা পূরণে সময়ের কথা ২৪ ডটকম কাজ করে যাবে।


প্রকাশিত: জুলাই ৭, ২০২৬ | সময়: ৪:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ