, , ।
স্টাফ রিপোর্টার: বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী ও আশেপাশের জেলার বিভিন্ন উপজেলায় প্রস্ততিমূলক আলোচনা সভাগুলো অনুষ্ঠিত হয়। সানশাইনের বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের পাঠানোর সংবাদ।
নিয়ামতপুর: মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্ততিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল করিম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।
আলোচনা সভায় দিবসটি যথাযথভাবে উদযাপন করার জন্য বিভিন্ন প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত ভিতরে রয়েছে সকালে বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা, সংগীত অনুষ্ঠান, চিত্রাঙ্গন প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
গোমস্তাপুর: মঙ্গলবার সকালে উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলি, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, শিক্ষক আব্দুল অহাব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল ইসলাম রানু প্রমুখ। সভা শেষে আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সকলের সহযোগিতা কামনা করা হয়।
মোহনপুর: প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা তিনটার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা নুরুন্নবী, উপজেলা যুব কর্মকর্তা সৈয়দ আলী রেজা, মৎস্য কর্মকর্তা বেনজীর আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম, মোহনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেল, সহ সরকারি দপ্তরের কর্মকর্তা মুক্তিযোদ্ধা ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ১৪ এপ্রিল সকাল সাড়ে আটটার সময় থেকে উদযাপনের কার্যক্রম শুরু হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
বাগমারা: উপজেলা পরিষদ সভা কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
সরকারী নির্দেশনা মোতাবেক জাতীয় পর্যায়ে বাঙ্গালীর ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে বাগমারা উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহন করেছে।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, খাদ্য কর্মকর্তা নওয়াজেস নবী, পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ, মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম, আব্দুস সালাম, আব্দুল জব্বার, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুনসুর রহমান, ইসলামী ফাউন্ডেশন বাগমারা শাখার মাহাবুর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্তিত ছিলেন।