শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি জালাল উদ্দিন শুক্রবার সকাল ১১টায় বার্ধক্যজনিত কারণে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী .. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল সাড়ে পাঁচটায় জানাজার নামাজ শেষে বড়াইগ্রাম উত্তরপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।