মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার ২৮ জুন সকালে ধনবাড়ী পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়।
ধনবাড়ী পৌরসভার দায়িত্বে থাকা পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজের সভাপতিত্বে এ বাজটে উপস্থাপন করনে পৌর নির্বাহী র্কমর্কতা দেবাশীষ দাস।
ধনবাড়ী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১৭ কোটি ৪৩ লক্ষ ১৫ হাজার ৫২৩ টাকা প্রস্তাবিত বাজেট পৌরসভার হলরুমে ঘোষণা করা হয়েছে। এ বাজেটে ৪৫ লাখ ১৭ হাজার ৫২৩ টাকা রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বাজটে অধবিশেনে অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ সানোয়ার হোসনে, ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন, পৌরসভার কজারভেঞ্জি ইন্সপক্টের বিশ্বনাথ ভদ্র, ধনবাড়ী প্রেসেক্লাবরে সাধারণ সম্পাদক এনটিভি’র হাফজিুর রহমান ও সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু।
এসময় ধনবাড়ী উপজেলা প্রকৌশলী মোকাদ্দেস আলী, সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক পলাশ ইসলাম ও জাহিদ হোসেন সহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাজেট অধিবেশনে উপস্থিত নাগরিক ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ।