সর্বশেষ সংবাদ :

নগরীতে অটোরিকশা ইউনিয়নের সদস্য কার্ড নবায়ন-বিতরণ ও নতুন সদস্যকার্ড প্রদানের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা মিশুক বেবিট্যাক্সী, ট্যাক্সীকার ও সিএনজি চালিত অটোরিকশা ইউনিয়নের সদস্য কার্ড নবায়ন-বিতরণ ও নতুন সদস্যকার্ড প্রদানের উদ্বোধন করা হয়ছে।
রোববার রাজশাহী জেলা মিশুক বেবিট্যাক্সী, ট্যাক্সীকার ও সিএনজি চালিত অটোরিকশা ইউনিয়নের প্রধান কার্যালয়ে ও মালিক সমিতির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিানে প্রধান অতিথি থেকে সদস্য কার্ড বিতরণ করেন রাজশাহী জেলা মিশুক বেবিট্যাক্সী, ট্যাক্সীকার ও সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. মাইনুল হক হারু।
রাজশাহী জেলা মিশুক বেবিট্যাক্সী, ট্যাক্সীকার ও সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল শেখের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহান হোসেন। বক্তব্য রাখেন শ্রমিক নেতা খালেকুল আলম, মো. মোমিন হোসেন, মাইনুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন রাজু আহমেদ, বিপ্লব, নুরু, আফজালসহ কার্ড নবায়নকারি ও নতুন কার্ড গ্রহণকারি সদস্যবৃন্দ।


প্রকাশিত: June 29, 2026 | সময়: 4:08 am | সুমন শেখ

আরও খবর