সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রীশচন্দ্র বিদ্যানিকেতনের সভাপতি হলেন, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত এডহক কমিটি ১৭/০৬/২০২৬ খ্রী: তারিখ হতে ৬ মাসের জন্য ৬৪ বিধি মোতাবেক অনুমোদন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য রাজু আহমেদ, জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি নূরনবী শেখ, পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন। জননেতা শফিকুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হওয়ায় নলডাঙ্গা উপজেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।