সর্বশেষ সংবাদ :

তানোরে শিক্ষক কর্মচারী কল্যান সমিতির অবসরকালীন চেক বিতরণ

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে শিক্ষক কর্মচারী কল্যান সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি ও নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
সমিতির সাধারণ সম্পাদক চাদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান হাবিব ও সাংগঠনিক সম্পাদক জুমারপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন পলশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক নুরুল ইসলাম, থানার তদন্ত (ওসি) মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, উপজেলা বিএনপি সাবেক সভাপতি সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক মোজাম্মেল হক, কামারগাঁ ইউপি বিএনপির সভাপতি প্রভাষক জাহিদ হোসেন, কলমা ইউপি সভাপতি মোস্তাফিজুর রহমান, তালন্দ ইউপি সভাপতি শামসুদ্দিন, সাধারণ সম্পাদক নান্নু, ইউপি সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক সাজ্জাদ হোসেন, তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, শিক্ষক সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান, সাবেক সভাপতি জিল্লুর রহমান, সাবেক সম্পাদক আসলাম উদ্দিন, সাবেক নেতা রাম কমল সাহা, বনকেশর স্কুলের প্রধান শিক্ষক আলহাজ আব্দুল হামিদ প্রমুখ।
এ সময় উপজেলার মাধ্যমিক স্কুলের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান বক্তা সাবেক মেয়র বলেন, আপনারা জাতি গড়ার কারিগরি। কোন দলবাজি করবেন না। আপনাদের প্রদান কাজ শিক্ষা নিয়ে। কিভাবে নিজের প্রতিষ্ঠানের ফলাফল ভালো হবে, কি করলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে সে বিষয়ে নজর রাখতে হবে।


প্রকাশিত: জুন ২৮, ২০২৬ | সময়: ৪:২০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর