সর্বশেষ সংবাদ :

অবশেষে সাপাহার সীমান্ত থেকে ৯ জনকে ফেরত নিল বিএসএফ

সাপাহার প্রতিনিধি: অবশেষে নওগাঁর সাপাহারে পাতাড়ী, আদাতলা সীমান্তে পুশইনের শিকার ৯ জন ব্যক্তিদের ফেরত নিল বিএসএফ। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের পাঠানো প্রেস রিলিস সূত্রে জানা গেছে গত ২৪ জুন রাতের অন্ধকারে ভারতের ২৯ ব্যাটালিয়ন (বিএসএফ) এলোনপুর ক্যাম্পের সদস্যরা ৩ জন পুরুষ ৩ জন নারী ও ৩ জন শিশু সহ মোট ৯ জন ব্যক্তিকে নওগাঁ ১৬বিজিবির দায়িত্বপুর্ণ এলাকা সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪ পিলার এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইনের চেষ্টা করছিল।
তাৎক্ষণিক আদাতলা বিজিবির সদস্যদের বুদ্ধিমত্তা ও সাহসিকতায় তাদের এ্ই প্রচেষ্টাকে ব্যার্থ করতে সক্ষম হয় এবং ওই এলাকায় শক্ত অবস্থান নেয়। সে সময় পুশইনের শিককার ব্যক্তিদ্বয় ভারতীয় সীমান্ত রেখার শূন্য লাইন হতে ১০০ গজ দুরে ভারত অভ্যন্তরে অবস্থান করছিল।
বর্তমানে ২৫ জুন ভারতের অভ্যন্তরে ১৫০ গজের মধ্যে উক্ত ব্যক্তিদের অবস্থান ও চলাচল পরিলক্ষিত না হওয়ায় বিজিবির ধারণা রাতের যে কোন সময় বিএসএফ তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে। ১৬বিজিবি (নওগাঁ) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন বর্তমানে উক্ত স্থান সহ নওগাঁ জেলার সকল সীমান্তবর্তী এলাকায় বিজিবির পক্ষ থেকে নিবিড় পর্যবেক্ষন করা হচ্ছে।


প্রকাশিত: জুন ২৬, ২০২৬ | সময়: ৫:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ