সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গার মাধনগরে আওয়ামীলীগ কর্মী ফরহাদ গ্রেপ্তার

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার মাধনগরে আওয়ামী লীগ কর্মী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরহাদ হোসেনকে মাধনগর এলাকা থেকে গ্রেপ্তার করে নলডাঙ্গা থানা পুলিশ। জানা যায়, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে ফরহাদ হোসেন বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। ফরহাদ নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম জানান, ফরহাদ হোসেন সিআর ১৫৩৪/২৫ নং মামলার আসামী। তাকে বিধি মোতাবেক আটক করে নলডাঙ্গা থানা হেফাজতে রাখা হয়েছে।


প্রকাশিত: জুন ১৮, ২০২৬ | সময়: ৪:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর